ট্রাম্পের বিরুদ্ধে মামলা করায় পর্নো তারকা স্টর্মিকেই গুনতে হচ্ছে জরিমানা
https://khabor.soumitra.itlab.solutions/
3765
international
প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩ ০৬:৩৫ | আপডেট : ২১ মে ২০২৩ ১১:১৮
ইতালিতে ফুটবলে বাংলাদেশের নামকে প্রতিষ্ঠিত করতেই প্রায় এক যুগ ধরে অ্যাম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা। যুব সমাজকে মাদকমুক্ত ও মানসিকভাবে বিনোদন দিতেই এই কার্যক্রম। তবে নিজেদের একটা খেলার মাঠের দাবি ও দূতাবাসের কাছে খেলোয়াড়দের অর্থনৈতিক সহযোগিতার ও আহ্বান জানানো হয়। আয়োজনের প্রধান অতিথি ছিলেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও পরিচালক সাজ্জাদুল কবির। দেশটি থেকে ১৬ টি প্রবাসী বাংলাদেশিদের অঞ্চলভিত্তিক দল অংশ গ্রহণ করে। এবার ভেনিস বাংলাদেশ ক্রীড়া সংস্থা ও মানিকগঞ্জ জেলা একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হলো ফাইনাল। ভেনিস বাংলাদেশ ক্রীড়া সংস্থা দুই গোলে পরাজিত করে মানিকগঞ্জ একাদশকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, ৫নং মিনিসিপিউ এর খেলাধুলা বিষয়ক অঞ্চল প্রধান মার্কে রিচি, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী ও ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী, ৮নং কমুনির কাউন্সিলর কবির হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, সংগঠনের সহ-সভাপতি লায়লা শাহ, মাহমুদুল হাসান, মোজাম্মেল হোসেন মোল্লা, আরিফুজ্জামান রিমন, আব্দুল মজিদ বাবুল, যুগ্ম-সম্পাদক মিজানুল হক মিজু, আরমান উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক খান রবিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শামীমা জামান। প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের খেলা ধুলার প্রতি এই অনুরাগকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছেন দলের পৃষ্ঠপোষকরা।