https://khabor.soumitra.itlab.solutions/

3776

international

ব্যাপক আয়োজনে বাংলাদেশ সোসাইটির ইফতার পার্টি

প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৩ ১০:৫৬ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

society৫ শতাধিক অতিথির উপস্থিতিতে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। স্বদেশী কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়েছিল এ ইফতার মাহফিল।  সংগঠনের অধিকাংশ সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারন সম্পাদক রুহুল আমিনসহ কমিটির কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। উপস্থিত সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন ডা: বিল্লাহ,আখতার হোসেন,ডা:ওয়াদুদ ভূইয়া,এম এ আজিজ, ডা: মইনুল ইসলাম ও নার্গিস আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ।   ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। তার সংগে ছিলেন প্রোটকল অফিসার আসিফ আহমেদ। কুইন্সের উডসাইডস্থ তিব্বতি সেন্টারে রোববার ২ এপ্রিল রোববার এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এর আগে কেরাত প্রতিযোগিতায় প্রতিযোগী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। তা পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।  

বাংলাদেশ সোসাইটির এই ইফতারে কমিউনিটির অধিকাংশ নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, জাহিদ মিন্টু, নাসির উদ্দিন খান পল,মহিউদ্দীন দেওয়ান,নুরুল আজিম,আহসান হাবিব,ফকরুল ইসলাম দেলোয়ার, মিজবাহ মজিদ, আল আমীন রাসেল,রাফায়েল তালুকদার, মহাব্বত আকন্দ, আতাউল আলম,সরোয়ার খান বাবু,তোফায়েল আহমেদ চৌধুরী,মনজুর চৌধুরী,কাজি শামসুল হক,আজহারুল হক মিলন,গোলাম জিলানী, মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার,রোকন হাকিম,শাহ নেওয়াজ,আতাউর রহমান সেলিম, রাব্বি মোঃ খোকন, ফারুক চৌধুরী,আমিনুল ইসলাম চৌধুরী,নওশেদ হোসেন,আবুল কালাম ভূইয়া,ডাঃ শাহনাজ লিপি,রিজু মোহাম্মদ,ফয়সল আহমদ,মাইনুল উদ্দীন মাহবুব,ফারহানা চৌধুরী,বক্সার সেলিম, জসিম ভূইয়া, বেবি নাজনীন,ফকরুল আলম ও শাহ জে চৌধুরী প্রমুখ।