‘দেওরা’ গানের লুক তৈরির গল্প
https://khabor.soumitra.itlab.solutions/
3864
opinion
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৩ ০৪:৩৭ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০
আমেরিকার কানেকটিকাট অংগরাজ্যে বাংলাদেশী খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন অব কানেকটিকাট (বি.সি.এ.সি.) ইস্টার পালন করেছে। ৯ এপ্রিল রোববার ভাবগাম্ভীর্য, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের মধ্যদিয়ে উদযাপন করেছে যীশু খ্রীষ্টের পুনরুত্থান পর্ব।
সংগঠনের সাধারন সম্পাদক শীতল ক্রুশের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিঃ এন্ড্রু রিপন গমেজ। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কানেকটিকাটের প্রথম বাঙ্গালী স্ট্যাট সিনেটর এমডি রহমান অপু , টাউন অব ম্যানচেস্টারের মেয়র জে মরেন, বাংলাদেশ থেকে আগত হলিক্রস সম্প্রদায়ের ফাদারদের প্রভিন্সিয়াল সুপিরিয়র ফাদার ডঃ জর্জ কমল রোজারিও সিএসসি, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মিঃ স্বপন গমেজ,সম্মানিত সাবেক সভাপতিগণ, উপদেষ্টাগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত সদস্য-সদস্যাগণ।
উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কাযর্করি পরিষদকে শপথ গ্রহন করান ডঃ জর্জ কমল রোজারিও সিএসসি এবং প্রধান পৃষ্ঠপোষক মিঃ স্বপন গমেজ। বিভিন্ন অংগরাজ্য থেকেও আগত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ।