https://khabor.soumitra.itlab.solutions/

3627

social-media

প্রথম আলো উত্তর আমেরিকার সপ্তম বর্ষে পদার্পণে অভিনন্দন

প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩ ০৩:৫৪ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:০১

palonyউত্তর গণমাধ্যমগুলোর মধ্যে প্রথম আলো উত্তর আমেরিকা এমন একটি সংবাদপত্র, যা শুধু পত্রিকা বললে সঠিক বলা হবে না। তথ্যজগতের শিকড়সন্ধানী প্রথম আলো উত্তর

আমেরিকার সাথে সংশ্লিষ্ট সকলের সম্মিলনে এটি মূলত একটি পরিবার, আর এ পরিবারের নিরলস যৌথ প্রচেষ্টায় প্রথম আলো উত্তর আমেরিকা বর্ষানুক্রমিক তথ্য মহাসড়কের সপ্তম বর্ষপূর্তির মাইলফলক স্পর্শ করলো।

আমার নিরীক্ষণ অনুযায়ী, বিচক্ষণ তথ্যসন্ধানী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী এমনভাবেই প্রথম আলোকে সজ্জীকরণ করেছেন যে, আমেরিকার মূলধারার সংবাদ থেকে শুরু করে বাংলাদেশ, বহির্বিশ্ব, শিক্ষা ও সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, সমাজ ও সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন, সাজসজ্জা, প্রযুক্তি ইত্যাদি বহুনির্বাচনী তথ্যসমাহার সম্বলিত পত্রিকাটি ইতিমধ্যে সর্বাধিক জনপ্রিয় গণমাধ্যম হিসেবেই আজ সপ্তমবর্ষে পদার্পণ করেছে।

সততা ও বাস্তবতানির্ভর বহুবিধ উপাদানে অলংকৃত প্রথম আলো উত্তর আমেরিকা আজ উত্তরের সীমা পেরিয়ে বিশ্বের বিভিন্ন গোলার্ধে সুপরিচিত।

নিউইয়র্কে যখন সংবাদমাধ্যমগুলোর সাথে আমার প্রথম পরিচয়- তখন থেকেই প্রথম আলোর স্বাতন্ত্র বৈশিষ্টাবলী আমার দৃষ্টি ও অভিনিবেশ আকর্ষণ করে। রকমারি দৃষ্টিভঙ্গির বহুবিধ সংবাদ পর্বাদির অনুসজ্জা, পত্রিকাটির সংশ্লিষ্ট সম্পাদক মণ্ডলীর বিজ্ঞতা, সদ্বিবেচনা এবং মেধা ও মননের সূক্ষদর্শিতা ও ধীশক্তির পরিচায়ক।

বিশেষ করে এইচ বি রিতা পরিচালিত উত্তরের সাহিত্য বিভাগটি বিশেষভাবে আমার পাঠকমন জয় করে নিতে সক্ষম হয়।

এ পাতায় যেদিন আমার একখানি কবিতা প্রথম প্রকাশিত হলো তারপর থেকেই ঋদ্ধ সাহিত্য সম্মিলনের প্রথম আলো উত্তরের সাহিত্য পাতাটি আমার একটি নিত্যপঠনে পরিণত হয়েছে। প্রসিদ্ধ কবি-সাহিত্যিকসহ নবীন প্রজ্ঞাময় লেখক-কবিদের সাহিত্যকর্ম

প্রকাশে উত্তরের সাহিত্য পাতাটি সত্যিই একটি ব্যতিক্রমী সফল প্রয়াস, যা সাহিত্য চর্চার একটি সুপ্রকাশ্য গণমাধ্যম এবং আলোকিত মানুষের সমন্বয়ক।

আমার দৃঢ় বিশ্বাস, বিস্তর পাঠক-সমাজে এবং সাহিত্য ও কৃষ্টিজগতেও এর সমাদর সমভাবেই অনুরক্ত।

আমার বিবেচনায়, সপ্তমবর্ষে উপনীত হওয়া প্রথম আলো উত্তর আমেরিকা শুধু একটি গণমাধ্যমই নয়, এটি একটি মুক্ত চেতনার প্রেক্ষাপট, একটি মনন ও কৃষ্টির প্রচারক এবং সাহিত্যমেধার উৎসারক। যে কারণেই এই পত্রিকাটি আজ ত্রয়বিংশ শতাব্দীর পাঠকহৃদয়, লেখক সমাজ এবং সমাজের সকল স্তরের শুভানুধ্যায়ী মহলে বহুল সমাদৃত।

আজ সপ্তমবর্ষে পদার্পণে সত্যনির্ভর তথ্য প্রকাশে অনির্বাণ প্রথম আলো উত্তর আমেরিকা এবং সংশ্লিষ্ট সত্যসন্ধ ও বস্তুনিষ্ঠ সম্পাদকমণ্ডলী, সমালোচক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী এবং সকল কর্মকর্তাকে জানাই আমার বিশুদ্ধ অভিনন্দন ও শুভেচ্ছা।